আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে: টুকু

সোজাসাপটা রিপোর্ট: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও ইতোমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। যথাযথভাবে কৃষকরা যাতে সঠিকভাবে সার পায় সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা তা রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কৃষি উপকরণগুলোতেও আমরা পদক্ষেপ নেব।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

1

জমি দখলকে নিয়ে সংঘর্ষ: আহত-৫

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

4

ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু

5

মধ্যপ্রাচ্য ইস্যুতে বৈঠকে বসছে আসিয়ান

6

বক্তব্য যেন বিরোধীদলের পর্যায়ে না যায়’

7

সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

10

মুরগির বাজারে অস্থিরতা

11

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

12

কল্যানি খাল পরিষ্কারের দাবী

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে: পুতুল

15

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

16

ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

17

মার্কিন সাহায্য বন্ধের ভয়ে মধ্যপ্রাচ্যে ড্রোন পাঠাতে চায় ইউক

18

সন্ত্রাসী ও মাদকের রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায়

19

এবার ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

20