আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সাংবাদিকদের ভূমিকা অপরিসীম’

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, “আমরা সাংবাদিকদের সমাজের দর্পণ মনে করি। সাংবাদিকের লেখনীর মাধ্যমেই এ সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করা সম্ভব। দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ, সাংবাদিক বা রাজনীতিক কেউ একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না, এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
শনিবার (১৪ মার্চ) ফতুল্লা থানা গেট সংলগ্ন শাহ ফতেউল্লাহ কনভেনশন হল সেন্টারে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন, অপারেশন (ওসি) মোঃ আনোয়ার হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুম রাজ প্রমুখ। 
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং সকলে ইফতারে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়েছে তেলের দাম, সরবরাহে ঘাটতি

1

‘অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স’

2

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

‎৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

5

রাতভর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২২

6

চাঁদাবাজদের ঘুম হারাম করবেন আশা!

7

ইরানে হামলা করলে ভিয়েতনামের তেঁতো স্বাদ পেতে পারে যুক্তরাষ্ট

8

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

11

‘যেখানে চাঁদাবাজি, সেখানেই ব্যবস্থা’

12

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

13

লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল

14

মার্কিন সাহায্য বন্ধের ভয়ে মধ্যপ্রাচ্যে ড্রোন পাঠাতে চায় ইউক

15

জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার---স্বরাষ্ট্রমন্ত্রী

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

মুরগির বাজারে অস্থিরতা

18

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

19

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

20