আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক কারবারিসহ ১৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং চুরি, জুয়া ও বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
‎বুধবার (১১ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া, সিআইখোলা, পাগলা বাড়ি, পাইনাধী নতুন মহল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
‎পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, চুরি,জুয়া ও গ্রেফতারি পরোয়ানসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ মাসুদ (৩৭), মোঃ আলী আকবর (৫৫), মোসা. রত্না আক্তার হেনা (৪০), মোঃ আরিফ (৩৫), মোঃ রাজিব (৩২), মোঃ শান্ত মিয়া (১৯), রবিন (২৬), মোঃ আলী (২৮), মোঃ সাইফুল ইসলাম (২৭), মোঃ সাজ্জাদ (২২), মোঃ রুবেল (২৯), মোঃ সিদ্দিক (৩৫), মোঃ সজিব (২০), মোঃ মজনু (৪৩), আলামিন (২৭), আনিছ (৩২), মোঃ আব্দুল করিম (৩৮), মোঃ জাহাঙ্গীর (৪৫) ও মোঃ দুলাল (৩০)।
‎সিদ্ধিরগঞ্জ থানা ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

1

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

2

গ্যাসের পাইপলাইনের সংস্কার শুরু

3

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

4

প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা নিয়ে ইসির পরিপত্র

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে জরিমানা

7

নতুন প্রশাসককে সৈনিক দলের শুভেচ্ছা

8

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

9

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

10

ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ে এক যুবক গ্রেফতার

11

ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিহত

12

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক কে এই সাখাওয়াত?

13

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

14

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

15

‘ইসরাইলের হয়ে লড়তে চায় না যুক্তরাষ্ট্র’

16

দখলদারদের ২ দিনের আলটিমেটাম মান্নানের

17

বন্দর থানা যুবদলের ইফতার মাহফিল

18

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ ভারতের

19

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন বাছির জামাল

20