আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

সোজাসাপ্টা রিপোর্ট : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এআর রহমান কেন্দ্র করে ভারতজুড়ে বিতর্কের ঝড়। সম্প্রতি এ সুরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুজব ও সমালোচনার ঝড় ওঠে।  এবার আরও বড় ধরনের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। 

ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিমকোর্টে এআর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গান চুরির অভিযোগ এনে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এআর রহমান ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরোনো গান ‘শিব স্তুতি’র একটি অংশ ব্যবহার করেছেন। সুপ্রিমকোর্টের বেঞ্চে এ মামলাটির শুনানি হয়েছে। যেখানে প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচী অংশ নেন।

বিচারপতি বাগচী বলেন, ‘আমরা তদন্ত করতে চাই আসল লেখক কে। শুধু গান গাইলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে অন্য কারও একই সুর এর আগে ছিল কিনা।’

এ আর রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা কখনো কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল কিছু করেন, তিনি তা দাবি করেন।’

সুপ্রিমকোর্টের বেঞ্চ এ মামলাটির শুনানি শেষে পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

2

একাধিক রেকর্ডের ম্যাচে আয়ারল্যান্ডের জয়

3

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

4

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

7

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

12

হানিয়ার নকল বিয়ে!

13

মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরোনো মন্তব্য নতুন করে সমালোচনায়

14

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

15

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

20