আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

সোজাসাপ্টা রিপোর্ট : সোজাসাপ্টা রিপোর্ট : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সিঙ্গাপুরের মুসলমানরা ওই দিন থেকেই রোজা ও তারাবিহ শুরু করবেন।

অন্যদিকে ব্রুনেই জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে দেওয়া ঘোষণায় দেশটির শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, ব্রুনেইতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসাবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।

অস্ট্রেলিয়াও জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরব আমিরাতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানে

1

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন

4

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

5

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

6

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

7

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

10

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

11

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

12

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

20