আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে র‍্যাবের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাজীপুর জেলার কাপাসিয়া থানার চেংড়া জিরতপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শিমুল (১৮), একই জেলার একই থানার খিরাটি এলাকার শিমুল মিয়ার স্ত্রী বন্যা আরবিয়া (২২) এবং নরসিংদী জেলার মনোহরদী থানার সল্লাবাড়ী এলাকার সজীব মিয়ার স্ত্রী ফাতেমা (৩০)।

র‍্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মহসিন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব সূত্র জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন রাফি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসন- বিএনপি ৩৫, জামায়াত ১১

1

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

2

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

3

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উ

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

8

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

11

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

12

ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদ-

13

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

14

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

15

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

কোন মন্ত্রণালয় কে পেলেন

18

হানিয়ার নকল বিয়ে!

19

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

20