মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বন্দর উপজেলা (এনসিপি) নেতৃবৃন্দ ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে শহীদ বেদিতে
শ্রদ্ধা জানান দলটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বন্দর উপজেলার
প্রধান সমন্বয়ক আশিকুর রহমান চৌধুরী অভি,বন্দর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সাবেক আহ্বায়ক তানভীর জিসান,বন্দর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখপাত্র
আবির আহমেদ চৌধুরী,বন্দর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক স্বাধীন,ফারহান
আল ফাহাদ পরশ,বন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারী মাহবুবুল হাসান অভি প্রমূখ।
মন্তব্য করুন