ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
দগ্ধ ১৫ জনের অবস্থার উন্নতি, আরও ১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৯৯ জন পড়েছেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ ২৩ জনের মধ্যে ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। তাদের মধ্যে কয়েক জনকে দু-একদিনের মধ্যে পর্যায়ক্রমে রিলিজ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সি গেটের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সকাল ৯টা ৩২ মিনিটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৬ জন। বর্তমানে ইনস্টিটিউটে ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ জন রোগীর মধ্যে ১৫ জনের অবস্থার উন্নতি ঘটেছে। তাদের মধ্যে অনেককেই দু–এক দিনের মধ্যে পর্যায়ক্রমিকভাবে ছাড়পত্র দেওয়া হবে। বাকি যারা রয়েছেন, তাদের চিকিৎসাও অগ্রাধিকার ভিত্তিতে চলছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের একাধিকবার বৈঠক হয়েছে। তাদের পরামর্শের আলোকে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গঠন করে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী নিচ্ছি। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

এদিকে সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত সর্বমোট ৩২ জন নিহত হয়েছেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দগ্ধ ১৫ জনের অবস্থার উন্নতি, আরও ১ জনের মৃত্যু

দগ্ধ ১৫ জনের অবস্থার উন্নতি, আরও ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫