আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে খুব অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসববাপত্র পুড়ে যায়। বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির বিজয় মেতে নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে তারাই আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিচার চাই।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

3

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

4

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

7

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

8

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

9

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

10

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

13

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

14

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

19

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

20