আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে চার ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে শাওনকে ২ হাজার টাকা, মনির হোসেনকে ২ হাজার টাকা, দেলোয়ারকে ১ হাজার টাকা এবং সাইফুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

1

‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

5

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

6

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

7

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

8

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

9

বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

12

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

13

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

16

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

19

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

20