আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা

সোজাসাপটা রিপোর্ট: গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে।
এবার আরেক বড় হামলার খবর দিল ইসলামি প্রজাতন্ত্র।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের বরাত দিয়ে জানানো হয়েছে যে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে। 
ফারস নিউজ জানায়, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রগুলো কীভাবে সহায়তা করে, তা চিহ্নিত করতেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 
প্রতিবেদনে আরও বলা হয়, হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডাটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ। 
এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনে আমাদের একটি স্থাপনার খুব কাছে ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।’
প্রতিষ্ঠানটি আরও যোগ করেছে, ‘এ হামলার কারণে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং আমাদের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু ক্ষেত্রে আগুন নেভানোর কাজের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত পানির কারণেও ক্ষয়ক্ষতি হয়েছে।’
সূত্র: মিডল ইস্ট মনিটর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি দখলকে নিয়ে সংঘর্ষ: আহত-৫

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

3

‘গণসংহতি আন্দোলন সংস্কারের পক্ষে’

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

6

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

7

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

8

হোয়াইট হাউসে ‘নতুন মাথাব্যথা’

9

হুইপ হচ্ছেন আজাদ!

10

বন্দরে ওসমান দোসর আলী হোসেন এখন বিএনপিতে দৌড়ঝাঁপ

11

‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তা নাসিকে!

12

গিয়াসউদ্দিনের সমর্থকদের বাড়িতে হামলা

13

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

14

সাখাওয়াতকে প্রাইভেট হাসপাতাল সমিতির শুভেচ্ছা

15

প্রশাসক সাখাওয়াতকে চেম্বারের শুভেচ্ছা

16

চাঁদাবাজকে পুলিশে দিল বিএনপি নেতা

17

শ্বশুরের পক্ষ নিয়ে ছিটকে পড়লেন তনু

18

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

19

লোকসানে অন্ধকারে বিদ্যুৎ খাত

20