আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটপাত, সিএনজি স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড ও গণপরিবহনে চাঁদাবাজি প্রতিরোধে জিএম সুমন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি জিএম সুমন মুন্সির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শিমরাইল মোড়ের এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে খানকা মসজিদ এলাকা, দুটি ওভারব্রীজ, মহাসড়কের দক্ষিণ পাশের ফুটপাত, মাইক্রো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে ট্রাক টার্মিনালে গিয়ে শেষ হয়।
জিএম সুমন মুন্সি তার বক্তব্যে বলেন, আজকে চিটাগাং রোড ট্রাক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড ও টেম্পু স্ট্যান্ডে যানজট নিরসণে আমরা একত্রিত হয়ে সবাইকে বুঝানোর চেষ্টা করেছি এবং চাঁদাবাজ মুক্ত দেশ এবং সমাজ যেন হয় সে জন্য কাজ করছি। সবাইকে বলেছি কেউ যেন চাঁদা না তুলে। আমাদের এমপি মহোদয়ের নির্দেশ কেউ যাতে চাঁদাবাজী করতে না পারে। সে লক্ষ্যে আমরা সোচ্চার রয়েছি, কাউকে চাঁদাবাজী করতে দেওয়া হবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সাধারণ সম্পাদক মো: উজ্জল, সহ-সভাপতি ইয়াকুব রানা, অর্থ বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক সবুজ, যুবদল নেতা হোসেন মুন্সি, তানভীর মাহমুদ রাব্বী, জিয়া সৈনিক দল নেতা ইঞ্জি. আবু সাঈদ, সাজ্জাদ, মাহবুবুর রহমান শিপু ও হাসান খান সহ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

1

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

2

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা

3

ফিরতে চায় আ. লীগ

4

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

5

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

6

ফলকে ‘বিসমিল্লাহ’ বানানে ভুল

7

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

8

fgdfgfdgdfg

9

ফতুল্লার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি

10

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

15

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

16

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন

17

মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরোনো মন্তব্য নতুন করে সমালোচনায়

18

শ্বশুরের পক্ষ নিয়ে ছিটকে পড়লেন তনু

19

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

20