আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘রাজনীতিতে পরিবর্তনের ধারা দেখতে চাই’

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, ছাত্রজীবন মূল্যবান সময়। এ সময়টা ক্যারিয়ার গড়ার। আমার অনুরোধ নিজের ক্যারিয়ার গড়ার বিষয়ে আমরা যেন সবচেয়ে বেশি মনোযোগী হই। তারপরে রাজনীতি করা যাবে। আমাদের দেশের রাজনীতিতে পরিবর্তনের ধারা আমরা দেখতে চাই। জাতীয় ছাত্রশক্তি সেই ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।
শনিবার (১৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্রশক্তির ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 
তিনি আরও বলেন, আমরা একসময় এ রাজনীতি করতে গিয়ে দেখেছি৷ পরিশ্রম, ত্যাগের পরেও রাজনীতিবিদদের দিকে আঙুল তুলে দেয়া ফ্যাশন হয়ে গেছে। কিছু হলেই রাজনীতিবিদরা সবকিছুর জন্য দায়ী। আমাদেরও বঞ্চনার শিকার হতে হয়, এগুলো মানুষ মূল্যায়ন করতে চায় না।
তিনি বলেন, আমাদের জীবনটা আমরা অনেক সুন্দর ভাবে গড়তে পারতাম৷ কিন্তু দেশের ও মানুষের স্বার্থে আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হই। নিজের ক্যারিয়ার পেছনে ফেলে আমরা মানুষের জন্য কিছু করতে চাই। 
আমরা যেন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ভবিষ্যতের কথা ভুলে না যাই। আমি ছাত্রশক্তির প্রতি আহ্বান জানাই নতুন বাংলাদেশ গড়ার জন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে রাজনীতিবিদদের প্রতি মানুষের প্রত্যাশা পূরণ হবে। আমরা কারও প্ররোচনায় রাজনীতিকে কলুষিত করার প্রতিযোগীতায় অনেকে লিপ্ত। নারায়ণগঞ্জে আমাদের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে যে সুসম্পর্ক এখানে যেন আমরা কার্পণ্যতা না করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

1

‘গণজোয়ারে হুমকি-ধমকি উড়ে যাবে’

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু ইরানের

4

চাঁদাবাজ বিরোধী কর্মসূচির পর চাঁদাবাজি!

5

ফিরতে চায় আ. লীগ

6

পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয় চেলসির

7

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

8

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

9

পানির সংকটে কায়েমপুরের হাজারও মানুষ

10

বিএনপি সরকারের সামনে ‘অগ্নিপরীক্ষা’

11

প্রতিবন্ধীদের জন্য ভাতার দাবী টিপুর

12

স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

13

‘ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি করছে’

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

মেঘনা ডিপোতে কর্মবিরতিতে শ্রমিকরা

16

ফলের বাজারে অভিযান, জরিমানা

17

জনদুর্ভোগ কমাতে বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর

18

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

19

‘আমাদের মেয়র এমপির টানাটানি নেই’

20