আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা ও সৌদী আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো. শাহিন মিয়া (৩০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত চারটায় সৌদী আরবে তার নিজ কক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি উপজেলার মাহমুদুপর ইউনিয়নের গহরদী গ্রামের আ. ছাত্তার মেম্বারের পুত্র এবং দুই পুত্র সন্তানের জনক।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সৌদী আরবে কর্মরত ছিলেন শাহিন।

অভিবাসন কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আড়াইহাজার উপজেলা ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহিনের মরদেহ দ্রুত দেশে আনার লক্ষ্যে ওকাপ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করছে।

শাহিনের আকস্মিক মৃত্যুর খবরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে বিষণ্ন পরিবেশ। পরিবার ও এলাকাবাসী তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

বিদেশ বিভুঁইয়ে কর্মরত অসংখ্য প্রবাসীর মতো শাহিনও পরিবারের স্বপ্ন পূরণে সংগ্রাম করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই থেমে গেল সেই লড়াই—ফেলে গেলেন শোকাহত পরিবার, দুই ছোট সন্তান আর অসংখ্য অপূর্ণ স্বপ্ন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

17

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

18

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20