আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

স্টাফ রিপোর্টার
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আগে গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত দেওয়া হবে এবং দেশের সবচেয়ে বঞ্চিত ও নির্যাতিত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে বলেও ঘোষণা দেন তিনি। 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 
জামায়াত আমির বলেন, এই নির্বাচন শুধু একটি দলের নয়, এটি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত সময়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি চলছে। নতুন সরকারের মাধ্যমে এসব নির্মূল করা হবে এবং সরকারি অর্থের পাচার আটকানো হবে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী-ভাঙন, বঞ্চনা ও অন্যান্য সামাজিক সমস্যা দূর করতে ব্যবস্থা নেবে তাদের সরকার। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, মিথ্যা মামলা ও দুর্নীতি প্রতিরোধ এবং যেকোনো অপকর্মের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও দাবি করেন তিনি।  
তিনি এ সময় নতুন বাংলাদেশের যাত্রা শুরুর প্রতিশ্রুতি দেন এবং দেশের সব অঞ্চলে ন্যায় ও সমতার ভিত্তিতে সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেন।
সমাবেশ শেষে জামায়াত আমির জোট প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন এবং প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20