ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৫৮ জন পড়েছেন
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৪-২৬ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ২৪ ২৫ ও ২৬ আগস্ট তিন দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা যে মানবিক বিপর্যয় ও জোনোসাইডের শিকার হয়েছে সেটি তাদের পক্ষে আন্তর্জাতিক ফোরামে আলোচনা সুযোগ কম। এই সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে তারা সেটি তুলে ধরতে পারবেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ২৫ তারিখ অংশ নেবেন।

অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব সিরিয়াসলি দেখছে জানিয়ে তিনি বলেন, তাদের নিয়ে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমটি কক্সবাজারে, দ্বিতীয়টি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে ও পরেরটি কাতারের দোহায় অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের সম্মেলনে তাদের দেশে ফিরে যাওয়া, মানবিক সহায়তা কমে যাওয়ার বিষয়গুলো আলোচনা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫