ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ১১৫ জন পড়েছেন

রাজধানীর বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় ইমন আলী (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় থাকতেন।

নিহতের বন্ধু ও মোটরসাইকেলচালক মো. হাবিবুর রহমান জানান, তারা ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে করে তেজগাঁও যাচ্ছিলেন। পথে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় জ্যামের মধ্যে একটি রিকশার সাথে ধাক্কা লেগে দুজনই পড়ে যান। তখন পেছনে থাকা একটি তেলের লরি ইমনের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন ইমন।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ইমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। রাজধানীতে এক ঠিকাদারের কয়েকটি নির্মাণ প্রকল্পের কাজ করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫