ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১৯৩ জন পড়েছেন

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযানে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের  তিন নেতা গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২),

সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০) এবং সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিকের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজারভুক্ত আসামি। অপরজনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫