ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
বুধবার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

বুধবার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ১০৩ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত গ্যাস সরবরাহ তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই শাটডাউনের আওতায় থাকবে পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সিগঞ্জ এবং এর আশপাশের সব শ্রেণির গ্রাহক। এই আকস্মিক সিদ্ধান্তে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি এই তথ্য নিশ্চিত করেছে। তিতাসের এনায়েতনগর-কাশিপুর জোনাল অফিসের ব্যবস্থাপক এবং অ্যাবিবি-নারায়ণগঞ্জ-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান জানান, জরুরি ট্রায়াল শাটডাউন কার্যক্রমের অংশ হিসেবে ১২ ইঞ্চি দ্ধ ১৪০ পিএসআইজি ভালভ, মুক্তারপুর ডিআরএস-এর ইনলেট ভালভ এবং ১২ ও ৮ ইঞ্চি ইন্টারলিংক ভালভ বন্ধ রাখা হবে। এ কারণেই নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে তারা আশ্বস্ত করেছে যে, কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। গ্রাহকদের সচেতনতা, ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস। এই অপ্রত্যাশিত গ্যাস বিভ্রাটে রান্না ও অন্যান্য দৈনন্দিন কাজে ভোগান্তির শিকার হতে পারেন হাজার হাজার গ্রাহক।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

বুধবার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

আপডেট সময় : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫