ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
র‍্যাব-১১ এর সাড়াসি অভিযান

ওসমান হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির না’গঞ্জে গ্রেফতার

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১০৬ জন পড়েছেন

ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির দাঁতভাঙ্গা কবির’কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে ১৫/১২/২৫ ভোর ৫:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবির (৩০), পিতা- মৃত মোজাফফর, মাতা- আনোয়ারা বেগম, সাং-টিটকাটা, পোষ্টঃ বড় বিঘা, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী, বর্তমান ঠিকানা- আশ্বিনানগর, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত কবির (৩০) ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এর অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় আসামী কবির গত ০৪/১২/২৫ ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদ এর সাথে বেশ কয়েকবার প্রবেশ করে। ঘটনার পরপরেই গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অভিযুক্ত কবির’সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেয়।

১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরিফ ওসমান বিন হাদি’কে একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জন আততায়ীর এক জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরতরভাবে আঘাতপ্রাপ্ত হন। আইন-শৃংখলা বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। উক্ত ঘটনার পরপরেই বিষয়টি বিভিন্ন টিভি এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। হাদি’র উপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ তৎক্ষনাৎ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  গ্রেফতারকৃত কবির এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি, ডিবি, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

র‍্যাব-১১ এর সাড়াসি অভিযান

ওসমান হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির না’গঞ্জে গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫