ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

হোয়াটসঅ্যাপে আসছে একাধিক নতুন ফিচার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৫২ জন পড়েছেন

প্রিয়জনকে কল দিলেও সময়মতো কথা না বলতে পারার অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সেই অস্বস্তিকর মুহূর্তকে কাজে লাগানোর সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ ও প্রাণবন্ত করার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে।

সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘মিসড কল মেসেজেস’। যদি কেউ কল ধরতে না পারে, তাহলে মিসড কলের নোটিফিকেশনের মাধ্যমে এক ট্যাপেই ভয়েস বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের দাবি, এটি প্রচলিত ভয়েসমেইলের বিকল্প হিসেবে কাজ করবে এবং দ্রুত যোগাযোগ পুনরায় শুরু করতে সাহায্য করবে।

এছাড়া ভয়েস চ্যাটে যুক্ত হয়েছে নতুন রিয়্যাকশন, যেমন ‘চিয়ার্স’, যা আলাপ বন্ধ না করে অনুভূতি প্রকাশের সুযোগ দেবে। ভিডিও কলে এখন স্বয়ংক্রিয়ভাবে বক্তার ওপর ফোকাস থাকবে। মেটার এআই-ভিত্তিক ছবি তৈরির ফিচারেও বড় আপডেট এসেছে। এখন স্থির ছবি অ্যানিমেশনের মাধ্যমে ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে। পাশাপাশি ফ্লাক্স ও মিডজার্নির উন্নত ইমেজ জেনারেশন মডেল যুক্ত হওয়ায় ছবি হবে আরও নিখুঁত ও আকর্ষণীয়।

ডেস্কটপ ভার্সনে নতুন মিডিয়া ট্যাব, উন্নত লিঙ্ক প্রিভিউ এবং স্ট্যাটাসে গান, ইন্টারেক্টিভ স্টিকার ও প্রশ্ন যোগ করার সুবিধাও এসেছে। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রশ্ন করার অপশন যুক্ত হওয়ায় দর্শকদের সঙ্গে পরিচালকদের যোগাযোগ আরও সরাসরি ও কার্যকর হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

হোয়াটসঅ্যাপে আসছে একাধিক নতুন ফিচার

আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫