ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৪০ জন পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল রেকর্ড ধারণ হবে ১০ ডিসেম্বর। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-বাংলাদেশ বেতারকে করতে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ পূর্ণ কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।

তফসিলের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সরাসরি বিটিভি ও বেতারে তফসিল প্রচার করেন। তবে এবার তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবে ইসি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫