ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে : সড়ক উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ৬১ জন পড়েছেন
আগামী জাতীয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবাই তাদের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফওজুল কবির খান বলেন, ‘আমাদের একটিই কথা—নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে।

এখন নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে।’ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে এবং কোনো বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।’

সেতু বাস্তবায়ন দেরি হওয়ার কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এতে প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পায়।

তাই এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’উদ্বোধনী অনুষ্ঠানে নৌ–পরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্মাণকালে চাঁদাবাজির উৎপাত ও প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যা তৈরি হয়, যা প্রকল্পের মান এবং কাজের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

জানা গেছে, বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।

আগামী জানুয়ারিতেই এ সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। 

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে : সড়ক উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫