ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, মা ও প্রতিবেশী আহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৫১ জন পড়েছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভুমিকম্পের সময় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পড়ে তারা দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, মা ও প্রতিবেশী আহত

আপডেট সময় : ০১:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫