আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বের বড় অর্থনৈতিক অংশীদারের সঙ্গে ৯ মাসের দীর্ঘ আলোচনার অচলাবস্থার অবসান হলো। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন পারস্পরিক শুল্ক দিতে হবে ১৯ শতাংশ। এছাড়া স্বাভাবিক নিয়মে ১৫ শতাংশ শুল্ক আগেই ছিল। এতে করে মোট শুল্কহার হবে ৩৪ শতাংশ।

স্থানীয় সময় সোমবার রাতে এ বিষয়ে চুক্তি সই হওয়ার খবর দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। তবে চুক্তি প্রসঙ্গে একই দিন বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদমাধ্যমকে বলেছেন, রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। এর আগে সোমবার উপদেষ্টা পরিষদের সভায় এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। উভয় পক্ষের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর চুক্তিটি কার্যকর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।

এই চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রদূত গ্রিয়ার আলোচনার সার্বিক প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের আলোচক দলকে তাদের ‘অসাধারণ প্রচেষ্টার’ জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই চুক্তি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির কাঠামোর সঙ্গে বাংলাদেশের অবস্থানকে আরও উপযোগী করে তুলবে।’ এছাড়া যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কিছু নির্দিষ্ট বস্ত্র ও পোশাকপণ্য, যেগুলোতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার) ব্যবহার করা হবে, সেগুলোর ক্ষেত্রে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা দেওয়ার জন্য একটি পৃথক প্রক্রিয়া চালু করা হবে।

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের পক্ষে আলোচনার নেতৃত্বদানকারী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একটি ঐতিহাসিক নতুন স্তরে পৌঁছাল। তিনি বলেন, ‘এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্যই একে অপরের বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়তি প্রবেশাধিকার নিশ্চিত করবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ শুল্কের নতুন হার ঘোষণা করেছিলেন, যা কার্যকর হয় ৭ আগস্ট থেকে। সর্বশেষ সোমবার রাতে আরও ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশের প্রধান আলোচক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘পারস্পরিক শুল্ক হ্রাস আমাদের রপ্তানিকারকদের জন্য আরও প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে তৈরি নির্দিষ্ট বস্ত্র ও পোশাকপণ্যে শূন্য শুল্ক সুবিধা আমাদের পোশাক খাতে উল্লেখযোগ্য অতিরিক্ত গতি সঞ্চার করবে।’

প্রসঙ্গত বাংলাদেশের মতো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামসহ অনেক দেশের সঙ্গে শুল্ক চুক্তি করেছেন ট্রাম্প। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তান ১৫, ভারত ২৫, ব্রাজিল ১০, ইন্দোনেশিয়া ১৯, মালয়েশিয়া ১৯, আলজেরিয়া ৩০, মিয়ানমার ৪০, ফিলিপাইন ১৯, শ্রীলংকা ২০, ক্যামেরুন ১৫ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। মূলত এ শুল্ক আরোপ হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি থাকার কারণে। যদিও ঘাটতি কমে আসছে বলে দাবি করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ ঘাটতি কমার জন্য দেশটি থেকে গম কেনা হচ্ছে। সয়াবিন তেলও আমদানি হচ্ছে। বাংলাদেশ আমেরিকান বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, বছরে ৭ লাখ টন গম আমদানিসহ তেলবীজ, ডাল, চিনি, বার্লি, এলএনজি ও সামরিক সরঞ্জাম আমদানির মাধ্যমে বছরে বাণিজ্য ঘাটতি দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর আগে চলতি বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বর্তমান ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করছেন দেশের উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যেসব পণ্য কিনছে এর ৮০ শতাংশ হচ্ছে তৈরি পোশাক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

1

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

5

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

6

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20