আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে: পুতুল

সোজাসাপটা রিপোর্ট: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণির বয়োজ্যেষ্ঠ নারীরা পাবেন। পর্যায়ক্রমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণিকে অন্তর্ভুক্ত করে সর্বজনীন করা হবে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে। সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দক্ষতার সঙ্গে কাজ করা হচ্ছে। 

এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক মতাবলম্বীর প্রভাব থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সুবিধাভোগীরা জি টু পি অর্থাৎ সরকার থেকে জনগণের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে সুবিধা পেয়ে যাবেন। এ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীমুক্ত থাকবে। এ কার্যক্রমে সবার সহযোগিতা চাই। 

ফারজানা শারমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। 

নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। অতি দ্রুত কৃষি কার্ড এবং ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

1

ফ্যামিলি কার্ডে কেন পরিবারের নারী প্রধানদের গুরুত্ব দেওয়া হচ

2

হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

3

সাবেক সচিব খায়রুল ইসলাম ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মানিলন

4

শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রশাসক

5

সিন্ডিকেটের দৌরাত্ম্য, মনিটরিং না থাকায় ঠকছেন ভোক্তা

6

ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল তুরস্ক

7

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

8

খামেনি হত্যার প্রতিশোধ নিলে আরও কঠোর হবেন ট্রাম্প

9

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন

10

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

11

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

12

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

13

কেন দীর্ঘদিনের রীতি ভেঙে কালো রঙ ধারণ করল এয়ার নিউজিল্যান্ড

14

শ্বশুরের পক্ষ নিয়ে ছিটকে পড়লেন তনু

15

‘জাপান দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু’

16

ইরানে সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

17

ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক ----মার্কিন সিনেটর

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে

20