আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চমৎকার ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

সোজাসাপ্টা রিপোর্ট: চমৎকার ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল পরবর্তী সহিংসতার বিষয়ে বলেন, মেজর যে দলগুলো, তারা সবাই বলেছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। এ ছাড়া যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গুজব তো আরও আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেক বলেছেন- নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।

এ সময় ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, আমি ২৫ বছরের ওপরে মোহাম্মদপুর থাকি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসেছিলাম। আমি যখন এই গেট দিয়ে ঢুকি তখন আমাকে বলা হয়–আপনার ভোট হয়ে গেছে।

প্রিসাইডিং অফিসারসূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ১১ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

এবার আপিল বিভাগে নাহিদ

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20