আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন

উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গেল ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও, চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী পাঁচ বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরবেন কিম।

আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচার-প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার ১৫ বছরের শাসনামলে দেশের কী কী উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়। অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে।

এরই ধারাবাহিকতায়, স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা।

এছাড়াও, চলতি মাসেই উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও, এটি কয়েকদিনব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি পাঁচ বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠনে কিমের পরবর্তী দফার শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে। 

বিশ্লেষকদের ধারণা, এবারের নীতিমালায় অর্থনীতিতে স্বনির্ভরতা ও গণসংহতির ওপর জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে।

তারা বলছেন, কিম আবারও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন। যার মধ্যে কঠিন জ্বালানিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড ব্যবস্থা, কৌশলগত পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা উপগ্রহ ও পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা থাকতে পারে।

পররাষ্ট্রনীতিতে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তাও আসতে পারে কিমের ঘোষণায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

এবার আপিল বিভাগে নাহিদ

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20