আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কি না—এমন এক প্রশ্নের জবাবে নাকভি দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম টেনে আনেন। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নয়। এ সময় সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্পর্কে তো আপনারা জানেনই, তিনি কখনোই ভয় পান না।

ক্রিকেটীয় দ্বন্দ্বে সেনাপ্রধানের নাম ব্যবহারের এই ঘটনাটি ক্রীড়ামহলে বেশ বিস্ময় তৈরি করেছে। মূলত ২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তজনা বা ‘অপারেশন সিন্দুর’-এর সময় আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হয়েছিল। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে নিজেদের অবস্থান শক্ত বোঝাতে এবং জাতীয় সংহতির দোহাই দিতেই নাকভি এই সামরিক রেফারেন্স ব্যবহার করেছেন। তবে এর কয়েক ঘণ্টা পরেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে এবং ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের মধ্যে আলোচনার পর পাকিস্তান সরকার শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সরকারিভাবে ঘোষণা করা হয়, ক্রিকেটের চেতনা রক্ষা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধে পাকিস্তান জাতীয় দল আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামবে। 

আইসিসির চাপের মুখে পাকিস্তানের এই ‘ইউ-টার্ন’ এবং এর আগে সেনাপ্রধানকে জড়িয়ে নাকভির করা মন্তব্য নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

4

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20