আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

সোজাসাপ্টা রিপোর্ট: অনেকদিন ধরে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এ অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর। 

এটি প্রচারিত হওয়ার পরই বাঁধে বিপত্তি। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকা। 

এবার অভিনয় থেকে শুরু ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে মুখ খুলেছেন মৌসুমী। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে আমি কী বলব। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। 

তবে এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না।’ 

মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। 

আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত বলে মনে করেন এ ঢালিউড নায়িকা। এছাড়া ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে শোনা যাচ্ছে, মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাবে। প্রেক্ষাগৃহ কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নয়, এটি মুক্তি দেওয়া হবে ইউটিউবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

এবার আপিল বিভাগে নাহিদ

4

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

8

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20