আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!


সোজাসাপটা রিপোর্ট
ওসমান পরিবারের একনিষ্ট দালাল ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলার অন্যতম আসামী দেলোয়ার চেয়ারম্যান ওরফে তেল চোরা দেলু এখন ধানের শীষে কালামের ভোট চাইছেন। তেল চোরা দেলুর একটি ঘনিষ্ট সুত্র জানিয়েছে, আবুল কালামের পক্ষে ভোট দিতে প্রবাস থেকে কলকাঠি নাড়ছেন শামীম ওসমান। শামীম ওসমানের পূর্ণ সমর্থন রয়েছে এডভোকেট আবুল কালামের জন্য। ফলে কালামের ছেলে আশাকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভোটাররা বলছেন, ওসমান পরিবার কালাম পরিবারের পক্ষে নামায় ভবিষ্যতে আজমেরী ওসমানের মত যুবরাজে পরিনত হতে পারে আশা। ইতোমধ্যে আওয়ামী ক্যাডারদের দেখা গিয়েছে কালামের প্রচারনায়।
২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বন্দরে এক অনুষ্ঠানে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধান প্রকাশ্যেই বলেছিলেন, “আমি কোনো পার্টি বুঝি নাৃ আমি বুঝি কেবল ওসমান পরিবারৃ আমি ওসমান পরিবারের সৈনিক।” সেই ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগীই এখন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমানের কয়েকজন ঘনিষ্ঠ অনুসারী ছিলেন, যাদের তিনি ‘মাই ম্যান’ বলে সম্বোধন করতেন। এই তালিকার অন্যতম ছিলেন দেলোয়ার প্রধান। স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি আসামি। এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন তিনি।
স্থানীয়রা বলছেন, সেলিম ওসমানের আস্থাভাজন দেলোয়ার হোসেন প্রধান কেবল বিএনপিতে ‘শেল্টার’ নেননি, নিয়মিতভাবে ধানের শীষের প্রচারণায় অংশ নিচ্ছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ভোটও চাইছেন তিনি। এতে করে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কথা বলা বিএনপির নেতৃত্বের মাধ্যমেই ওসমান পরিবারের ঘনিষ্ঠজন ও বৈষম্যবিরোধী মামলার আসামিরা পুনর্বাসিত হচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।
বন্দরের স্থানীয় সাংবাদিকরা জানান, সোমবার রাতেও উপজেলার ঘাড়মোড়া ও চরঘাড়মোড়া এলাকায় দেলোয়ার হোসেন প্রধান ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান। নিজ ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, “আমি আপনাদের ভোটে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছি। কলাগাছিয়া ইউনিয়নের মা-বোন ও ভাইয়েরা আমাকে ভালোবাসে বলেই বারবার নির্বাচিত করেছেন। যারা আমাকে ভালোবাসেন, তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।” এ সময় তিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের প্রশংসাও করেন।
ওই উঠান বৈঠকে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেলোয়ার প্রধান এর আগেও ওসমান পরিবারের প্রত্যক্ষ সমর্থনে কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় পার্টির এ নেতা সেলিম ওসমানকে নিজের ‘অভিভাবক’ বলে পরিচয় দিতেন। গত নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন প্রধানকে পরাজিত করার পেছনেও ওসমান পরিবারের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় সেলিম ওসমান প্রকাশ্যেই দেলোয়ারকে নিজের আস্থাভাজন হিসেবে পরিচয় দিয়ে ভোট চেয়েছিলেন এবং তার অনুসারীরা মাঠে কাজ করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেলোয়ার প্রধান আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন। তার অনুসারীরা বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বন্দরের বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের পুনর্বাসন হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বিএনপির একটি অংশ এসব ব্যক্তিকে আশ্রয় দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওসমান পরিবারের ঘনিষ্ঠজনদের পুনর্বাসনে ধানের শীষের প্রার্থী সরাসরি জড়িত এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

এবার আপিল বিভাগে নাহিদ

2

মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

3

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

4

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

5

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

6

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

7

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফ

10

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

11

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

16

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

17

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার মানুষ

18

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20