ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারাল প্রায় ২ হাজার প্রাণ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন রাজধানীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৫৩ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন রাস্তায় ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা
এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা

এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ১১১ জন পড়েছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজে জড়িত থাকার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান প্রান্ত। তিনি জবির দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফেইবুক পোস্টে প্রান্ত লেখেন, ‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এ তিন বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।’
তিনি আরও লেখেন, ‘সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তিবোধ করি। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে। আমি আশা রাখবো, জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা

এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা

আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫