ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারাল প্রায় ২ হাজার প্রাণ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন রাজধানীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৫৩ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন রাস্তায় ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ

ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৯৭ জন পড়েছেন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে সারাদেশে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের (২০২৪) পাসের হার ৮৩.০৪ শতাংশের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

এবারের পরীক্ষায় পাসের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রাজশাহী আর সর্বনিম্ন পাসের হার বরিশালে বোর্ডে। এই দুই বোর্ডের পাসের হার যথাক্রমে ৭৭ দশমিক ৬৩ ও ৫৬ দশমিক ৩৮। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ।

জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন শিক্ষার্থী। পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩৯ জন। ফেল করেছেন ১ লাখ ২৩ হাজার ২০৮ জন।

উল্লেখ, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে বসেছিলেন ১৯ লাখ ৪ হাজার ৮৬জন শিক্ষার্থী। তিন হাজার ৭১৪ কেন্দ্রে ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে।

এসব পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন, ছাত্র নয় লাখ ৫১ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে ছয় লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী ও ছয় লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র পাস করেছে।

এসএসসির ফল জানা যাবে যেভাবে

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হবে দুপুর ২টায়। ফল জানা যাবে অনলাইন ও এসএমএস- উভয় মাধ্যমেই। এসএসসি পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — SSC (বোর্ডের প্রথম তিন অক্ষর) (রোল নম্বর) 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন- SSC Dha 123456 2025)।

দাখিল পরীক্ষার্থীদের জন্যও রয়েছে একই রকম পদ্ধতি। তারা চাইলে www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। এছাড়া www.educationboardresults.gov.bd-এ গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে। মোবাইল থেকে ফল পেতে লিখতে হবে — Dakhil MAD (রোল নম্বর) 2025—এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন- Dakhil MAD 123456 2025)।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘ইআইআইএন’ নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে সামগ্রিক ফল ডাউনলোড করতে পারবেন। ফল প্রকাশের পরপরই বোর্ড কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরাও ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

এসএসসি পরীক্ষার ফল ২০২৫

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৫
১০ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম
রাজশাহী বোর্ড: পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ
১০ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম
চট্টগ্রাম বোর্ড: পাশের হার ৭২ দশমিক ০৭ শতাংশ
১০ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম
কুমিল্লা বোর্ড: পাশের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ
১০ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে যা বলল ছাত্রদল
১০ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম
‘বাড়তি নম্বর দেওয়া হয়নি, এটিই প্রকৃত ফল’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ

ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ

আপডেট সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫