আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যা তীরে ৩০০ গাছ কেটে দেয়াল নির্মাণ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নবনির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়ের পাশের প্রায় ৩শ’ সরকারি গাছ কেটে দেয়াল নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন( বিআইডব্লিউটিসি)। এর ফলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় কিশোর ও যুবকদের একমাত্র খেলার মাঠটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে শীতলক্ষ্যা নদীর তীর রক্ষায় ওয়াকওয়ে নির্মাণের পর পরিবেশ রক্ষার্থে সেখানে কয়েকশ ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। বর্তমানে গাছগুলো বড় হয়ে এলাকাটিতে একটি মনোরম ছায়াঘেরা পরিবেশ তৈরি করেছে। কিন্তু গত কয়েকদিন ধরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কোন প্রকার পূর্বঘোষণা ছাড়াই সেই গাছগুলো কেটে সাফ করে দিচ্ছে। সারি সারি গাছ কেটে ফেলার এই দৃশ্য দেখে স্থানীয় পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় যুবক মোঃ অটল মিয়া জানান, বিআইডব্লিউটিসির মাঠ হিসেবে পরিচিত এই উন্মুক্ত স্থানটিতে প্রতিদিন দেউলী চৌরাপাড়া ও আশপাশের শত শত ছেলে খেলাধুলা করে। বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহার করেন স্থানীয়রা। চারপাশ দিয়ে দেয়াল তুলে দিলে মাঠটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এলাকায় বিকল্প কোনো খেলার মাঠ না থাকায় এই মাঠটিই ছিল তরুণ প্রজন্মের একমাত্র শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র।
এলাকার মোঃ রাজু জানান, এই গাছগুলো আমাদের এলাকার ফুসফুস ছিল। বিআইডব্লিউটিসি গাছ কেটে সীমানার প্রায় ২০ ফুট ভিতরে ঢুকে  দেয়াল দিয়ে মাঠটি দখল করে নিচ্ছে। আমরা উন্নয়ন চাই, কিন্তু খেলার মাঠ বন্ধ করে এবং প্রকৃতি ধ্বংস করে এমন উন্নয়ন চাই না। আমরা চাই মাঠটি উন্মুক্ত থাকুক।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জানান, জায়গাটি বিআইডব্লিউটিসির । প্রতিষ্ঠানের ম্যাজিষ্ট্রেট এসে মাপঝোপ করে গেছে। সেই জায়গায় তারা দেয়াল নির্মাণ করছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 মাঠটি উন্মুক্ত রাখা এবং বৃক্ষনিধন বন্ধ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় যুব সমাজ ও সচেতন নাগরিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

1

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়?

2

সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন এমপি মান্নান

3

‘রমজানের পরেই সিটি নির্বাচন’

4

টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

5

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

6

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

7

কালিয়ানি খাল দখলমুক্ত করতে উদ্যোগ

8

রাজপথে থাকা নারীরা পাবেন অগ্রাধিকার

9

চট্টগ্রাম বিএনপিতে আলোচনার শীর্ষে কে এই শাকিলা ফারজানা?

10

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

11

ইসরাইলে এক ডজন মার্কিন যুদ্ধবিমানের অবতরণ

12

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী এডভোকেট আসমা হেলেন বিথী

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

লিটারে ১৬ টাকা দাম কমল ফার্নেস তেলের

17

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

18

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

19

খামেনিকে নিয়ে যা জানা যাচ্ছে

20