আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি দখলকে নিয়ে সংঘর্ষ: আহত-৫

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্রয়কৃত জমিতে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন ও খুটি পুঁতে দখলের চেষ্টায় বাধা দেওয়ায় একই পরিবারের বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে।
গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে বুরুন্দী উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোসাঃ আনোয়ারা বেগম (৫৮) ওইদিন রাতেই বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ ২দিনেও অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করেনি।
অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম গত দুই বছর পূর্বে বুরুন্দী উত্তর পাড়া এলাকায় ৬.৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় মোঃ ফারুক ও মোঃ মাসুমসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ওই জমিটি অযৌক্তিক ভাবে দাবি করে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে গ্রাম্য সালিশ ও আদালতে মামলা হলে রায় আনোয়ারা বেগমের পক্ষেই আসে।
আদালতের রায়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিবাদী ফারুক ও মাসুমের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী অনিক, সিফাত, রিয়াদসহ প্রায় ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক জমিতে সাইনবোর্ড ও খুঁটি স্থাপন করতে শুরু করে।
আনোয়ারা বেগম, তার স্বামী হাজী পিয়ার জাহান এবং দুই ছেলে আলমগীর ও জাহাঙ্গীর এতে বাধা দিতে গেলে শুরু হয় অকথ্য গালিগালাজ। একপর্যায়ে হামলাকারীরা রামদা, শাবল, রড ও চাপাতি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, ৩নং বিবাদী অনিক চাপাতি দিয়ে আনোয়ারা বেগমের ছেলেকে লক্ষ্য করে কোপ দিলে তা তার বৃদ্ধ স্বামী পিয়ার জাহানের বাম পায়ে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়াও হামলায় তাদের আত্মীয় নুরুল আমিনসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আনোয়ারা বেগম বলেন, “আমরা বৈধভাবে কেনা জমিতে থেকেও আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে আমাদের হত্যার চেষ্টা করেছে। আমরা এখন চরম আতঙ্কে আছি।
বন্দর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

1

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, আটক ৫

2

’দেলোয়ার ক্ষোভে’ ডুবেছে ধানের শীষ

3

খেলাফত মজলিসের গণ-ইফতার

4

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা

5

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

6

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

7

বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট

8

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

9

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

10

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

11

কালিয়ানি খাল দখলমুক্ত করতে উদ্যোগ

12

‘রমজান আত্মশুদ্ধির মাস’

13

প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা নিয়ে ইসির পরিপত্র

14

যানজট সমস্যার কেন্দ্রে হকার

15

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

16

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

17

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

18

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

19

গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

20