আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপ-এর একটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষ। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বর্তমানে আমরা নিহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরাইল

1

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!

4

প্রথম জুম্মায় শহরের মসজিদ মসজিদে মুসল্লিদের ঢল

5

থামছে না কৃষিজমির মাটি কাটা

6

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

7

মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

8

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

9

সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দেলনের হত্যাচেষ্টা মামলার আসামি ওয়ার্ড

10

সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন এমপি মান্নান

11

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

12

ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি

13

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

14

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

জমজমাট ইফতার বাজার

18

বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20