আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যক্তিকে সংশোধন করতে হবে----আবদুল জব্বার

স্টাফ রিপোর্টার: ১লা মার্চ নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে রবিবার, বাদ আসর নারায়ণগঞ্জ শহরে এক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। 

এসময় তিনি বলেন মাওলানা আবদুল জব্বার বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি সমাজের বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে আগে ব্যক্তিকে সংশোধ করতে হবে তাহলেই রাষ্ট্র সংশোধন সম্ভব। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুর রহমান, দেওভোগ মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল উলুম শায়েখ সানি।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মোঃ অমিত হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার---স্বরাষ্ট্রমন্ত্রী

1

স্বপদে ফিরলেন মর্গ্যানের শিক্ষিকা লায়লা

2

ফেব্রুয়ারি মাসের এমপিওর বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা

3

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

জমিয়তের ইফতার বিতরণ

7

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

8

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন

9

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া বলল রাশিয়া

10

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

11

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

12

পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

13

সিন্ডিকেটের দৌরাত্ম্য, মনিটরিং না থাকায় ঠকছেন ভোক্তা

14

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

15

নিউজিল্যান্ড সিরিজে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি

16

ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ে এক যুবক গ্রেফতার

17

নির্বাচনের পর সক্রিয় রনি!

18

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার মানুষ

19

ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিহত

20