আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও এখনো অপসারণ করা হয়নি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন। নির্বাচনের ফলাফল ঘোষণার দুই দিনের মাথায় বিজয়ী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য আবুল কালাম নিজ উদ্যোগে তার প্রচারণার ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেললেও অন্য প্রার্থীদের প্রচারসামগ্রী এখনো ঝুলছে শহরের বিভিন্ন স্থানে।
শহরের চাষাঢ়া মোড়, ২ নম্বর রেলগেট, বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা গেছে বৈদ্যুতিক খুঁটি, সড়কবাতি, গাছ এমনকি সড়কের ওপর টানানো অবস্থায় রয়েছে অসংখ্য ব্যানার ও ফেস্টুন। অনেকগুলো ইতোমধ্যে ছিঁড়ে গেছে, রং ফিকে হয়ে গেছে, কোথাও কোথাও ঝুলে পড়ে পথচারীদের চলাচলেও বিঘœ ঘটাচ্ছে।
নগরবাসীর অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব প্রার্থীরই উচিত ছিল তাদের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলা। ঝুলন্ত ব্যানার বাতাসে দুলে সড়কবাতি আড়াল করছে, এতে রাতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি শহরের সৌন্দর্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দ্রুতই বিশেষ অভিযান পরিচালনা করে অবশিষ্ট ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। 
একই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তারা বলছে, নির্বাচনের পর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

1

ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিহত

2

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

3

সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জে প্রার্থী এডভোকেট মাহামুদা আক্

4

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

5

ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরাইল

6

জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার---স্বরাষ্ট্রমন্ত্রী

7

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান

8

জমজমাট ইফতার বাজার

9

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

10

নিউজিল্যান্ড সিরিজে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি

11

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে জরিমানা

12

চাঁদার দাবিতে মা-ছেলেকে পিটিয়ে আহত

13

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

14

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভালোভাবে চলতে’ পারে: কিম

15

জনদুর্ভোগ কমাতে বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর

16

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

17

ফেব্রুয়ারি মাসের এমপিওর বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা

18

থামছে না কৃষিজমির মাটি কাটা

19

মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বহিষ্কার

20