আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’

স্টাফ রিপোর্টার: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ‘বড় ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা এবং কিলওয়েন গ্রুপের কৌশলগত উপদেষ্টা চেয়ারম্যান হারলান উলম্যান।
আল জাজিরাকে উলম্যান বলেন, ‘তিনি এখন একজন শহীদ। আর আলি লারিজানি যদি বেঁচে থাকেন, তবে তিনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং তিনি এক ভয়ংকর শত্রু।
উলম্যান জানান, গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির পরিস্থিতি যেমন হয়েছিল, ইরানের নেতৃত্বের কাছ থেকে এখন তেমন কোনো আলোচনার আশা ওয়াশিংটনের করা উচিত নয়।
তিনি বলেন, ‘আমি তেমনটা মনে করি না।’
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানি সম্ভবত খামেনির উত্তরসূরি হতে যাচ্ছেন, তাকে নিয়ে উলম্যান বলেন, ‘আমার মনে হয় আমরা লারিজানিকে আরও শক্তিশালী করে দিয়েছি, যা পরবর্তীতে আমাদের জন্য বিপদের কারণ হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘শীর্ষ নেতৃত্ব নির্মূল করার কৌশল তখনই কাজে দেয় যখন আপনি সব নেতাকে কবজা করতে পারেন।
আমার মনে হয় না যে আমরা সব নেতাকে ধরতে পেরেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

1

ফতুল্লায় র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

2

বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা ইরানের

3

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

4

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

5

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

6

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

7

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক ----মার্কিন সিনেটর

10

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

11

‘ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যাবস্থা’

12

হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

13

হোয়াইট হাউসে ‘নতুন মাথাব্যথা’

14

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

15

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

16

আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে: টুকু

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20