প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি একটি ভিডিও আপ দিয়ে ক্যাপশান লিখেছেন। যেটি ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘জনতার সংসদ থেকে বলছি আমরা!’
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৯টা ১৫ মিনিটে) পোস্টটিতে ২৪ হাজার রিঅ্যাকশন, ৫০৬টি কমেন্টস ও ৩৯৭টি শেয়ার হয়েছে।
এর আগের দিন ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারী হাসনাত আবদুল্লাহকে মেনশন করে লেখেন, ‘Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা