প্রিন্ট এর তারিখঃ Feb 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর আমন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে যান নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক ফুল দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে সামনের দিনগুলোতে দায়িত্ব পালনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলমসহ প্রমুখ নেতাকর্মী।
© সকল কিছুর স্বত্বাধিকা