প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধারসহ ১০ জন মাদক কারবারি এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ২ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ৮ মার্চ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আইলপাড়া এলাকার মো. সাঞ্জু ওরফে সঞ্জু (৩০), মিজমিজি চিশতিয়া বেকারী এলাকার মো. কাউসার (২০), বাগমারা মসজিদের পেছন এলাকার মো. আলমগীর হোসেন (৪২), শিমরাইল বউবাজার এলাকার মো. জাহাঙ্গীর (৪৬), শাহিদা বেগম (৩৬), শাহনাজ বেগম (৪০), তারেক হোসেন (৪৪), হেলেনা আক্তার (৪০), শিমরাইল উত্তরপাড়া এলাকার আসমা বেগম (৩৮) ও আলী নূর (৫২)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা