প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত স্বপন চৌধুরী

স্টাফ রিপোর্টার
ঢাকা
থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মোঃ হারুন অর রশিদ
চৌধুরী (স্বপন চৌধুরী) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন।
গতকাল
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এস.ও রোড এলাকা দিয়ে অটোরিক্সা
দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, মালবাহী ট্রাকটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সাটি
দুমড়ে মুচড়ে যায়। এসময় স্বপন চৌধুরী রাস্তায় উল্টে পরে ট্রাকের নিচে
চলে গেলেও সৌভাগ্যক্রমে চাকার নিচে পিষ্ট হওয়া থেকে বেঁচে যান।
পরবর্তীতে তাকে স্থানীয় মা মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক
তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রেরণ
করেন।
আহত স্বপন চৌধুরীর
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মাথায় আঘাত লাগায় ৫টি সেলাই দিতে
হয়েছে এবং বাম হাতের জোড়া ছুটে গেছে এবং কনুইয়ের হাড় ভেঙ্গে গেছে।
হাসপাতালে চিকিৎসা করানোর পর বর্তমানে তিনি বাসায় রয়েছেন। তার
দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবার।
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা