ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারাল প্রায় ২ হাজার প্রাণ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন রাজধানীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৫৩ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন রাস্তায় ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

চাষাড়ায় ট্রেন-ভ্যান সংঘর্ষ: গেটম্যানের গাফিলতিতে বড় দুর্ঘটনা এড়াল অল্পের জন্য

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ২৯৭ জন পড়েছেন
নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশনের অদূরে ঢাকামুখী ট্রেনের সাথে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে চাষাড়া রেলস্টেশন থেকে মাত্র ১০ গজ দূরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলগেটটি খোলা থাকা অবস্থায় কাভার্ড ভ্যানটি রেললাইন অতিক্রমের চেষ্টা করছিল। ঠিক সেই সময়েই ঢাকাগামী একটি ট্রেন ছুটে এলে সংঘর্ষ ঘটে। গেটম্যান কর্তব্যে অবহেলার অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। তাদের ভাষ্য মতে, সময়মতো গেট না বন্ধ করায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কাভার্ড ভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রেনটি কিছু সময়ের জন্য থেমে যায়।
স্থানীয়রা জানান, এ রেলগেটটিতে দীর্ঘদিন ধরেই গেটম্যানের অনিয়মিত উপস্থিতি এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে অভিযোগ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়, তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাষাড়ায় ট্রেন-ভ্যান সংঘর্ষ: গেটম্যানের গাফিলতিতে বড় দুর্ঘটনা এড়াল অল্পের জন্য

আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫