ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

যশোরে নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ১২২ জন পড়েছেন
যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে কেশবপুর উপজেলা বিএনপি।

আজ রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়। এতে কেশবপুরের বিপুলসংখ্যক সাধারণ ভোটারও অংশ নেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে জমা দেওয়া হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।খুলে দেওয়া হলো ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিমি

ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। অথচ একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারা অভিযোগ করেন, সুকৃতি কুমার মন্ডল নামে একজন ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে যশোর জেলার আসন পুনর্বিন্যাসের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

বিস্ময়ের বিষয়, কমিশন সেই আবেদন আমলে নিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। এই চক্রান্তের মাধ্যমে যশোরের মানুষের নির্বাচন সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরে নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও

আপডেট সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫