ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৮৭ জন পড়েছেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার পর কিশোরীর খালাতো ভগিনীপতি কাউছার (৩০) ও তার বন্ধু আওয়াল (৩০) পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, ১৫ আগস্ট সন্ধ্যায় বাড়ির কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কাউছার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে বাসা থেকে নিয়ে যায়। এরপর কিছুটা দূরে পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকায় আলম মিয়ার ৪র্থ তলা বাড়ির নিচতলার উত্তর পাশের ভাড়াটিয়ার কক্ষে নিয়ে একের পর এক কিশোরীকে ধর্ষণ করে দুজন। কিশোরীর পরিবার অভিযোগ করতে দেরি হওয়ায় ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারিনি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫