ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৪৬ জন পড়েছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সকালে একটি ফ্লাইটে মির্জা আব্বাস ব্যাংকক গিয়েছেন। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন। সেখানে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস।

এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন।

এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫