ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি ২ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৮০ জন পড়েছেন

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়।

পরে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের আদালত থেকেই পুলিশ হেফাজতে নেয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, গ্রেপ্তার সাত আসামির ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকেই আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজান ওরফে কেটু মিজান (৩৪), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (২৮), খুলনার সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে আল-আমিন (২১), পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা এলাকার নূর মোহাম্মদের ছেলে স্বাধীন (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূইয়ার ছেলে শাহজালাল (৩২), পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া এলাকারর কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুরে নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৬)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনার পর নিয়তের বড় ভাই সেলিম বাদী হয়ে কি হত্যা মামলা দায়ের করে। পরে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। গাজীপুরের বাসা ভাড়া থেকে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় গাজীপুরে কর্মরত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৯:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫