ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
শহীদ ফারহান ফাইয়াজ জাতির এক অমূল্য সম্পদ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১১৮ জন পড়েছেন

রূপগঞ্জে এক আবেগঘন পরিবেশে বীর শহীদ ফারহান ফাইয়াজ-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনামকরণ “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন করা হয়। রবিবার (২০ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। তিনি বলেন, শহীদ ফারহান ফাইয়াজকে জাতির এক অমূল্য সম্পদ। যিনি সাহস ও আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর নাম অমর রাখতে আজকের এ বিদ্যালয়টি তাঁর নামে নামকরণ করা হলো — ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে এ প্রতিষ্ঠান।”

শহীদ ফারহান ফাইয়াজ-এর পিতা জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি সকলকে আবেগে আপ্লুত করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “ফারহানের শাহাদাত যেন আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একজন শিশুর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়িত্ববোধ আরও গভীর করে তোলে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্মৃতি সংরক্ষণের এ উদ্যোগে আমরা গর্বিত ও বদ্ধপরিকর।”

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ ফারহান ফাইয়াজ জাতির এক অমূল্য সম্পদ

শহীদ ফারহান ফাইয়াজ জাতির এক অমূল্য সম্পদ

আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫