ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

‘বিশ্বকাপ ফাইনালে ভারতকে এবার হারাতে চাই’

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১৬ জন পড়েছেন

হাতে এক মাসেরও কম সময় বাকি। ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত। খেলা হবে শ্রীলংকাতেও।

টুর্নামেন্টের গত আসরে প্রথমবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রোটিয়াদের হারিয়ে ১৭ বছরের শিরোপার খরা কাটায় ভারতীয় ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরেও হট ফেভারিট গত আসরের দুই ফাইনালিস্ট ভারত-দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনালে উঠলে ভারতকে হারাতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি চাই, ভারতকে যেন আমরা ফাইনালে হারাতে পারি। ভারতীয় ক্রিকেটারদের কখনই দুর্বল ভাবা উচিত নয়। এবার তো ওদের দেশেই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ভারতীয় ক্রিকেটে আপাতত একটা ট্রানজিশন পর্ব চলছে। গৌতম গম্ভীর এবং সিনিয়র ক্রিকেটাররা কীভাবে এই বিষয়টা সামলান, সেটাই আপাতত দেখার। যদি টিম ইন্ডিয়া সুপার ফোরে উঠতে না পারে তাহলেই আমি সবচেয়ে বেশি অবাক হব।

গ্রায়েম স্মিথ আরও বলেন, ভারতীয় উইকেটে স্পিন বোলিং খেলার দক্ষতা আমাদের দলের মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে রয়েছে। আমার অন্তত সেকথাই মনে হয়। আর সেকারণেই আশা করছি, এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে আমরা ভাল পারফরম্য়ান্স করতে পারব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), করভিন বশ, ডিবল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টোনি ডি জোরজি, ডোনেভান ফেরেরা, মার্কো জেনসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নোর্কিয়া, কাগিসো রাবাডা, জেসন স্মিথ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘বিশ্বকাপ ফাইনালে ভারতকে এবার হারাতে চাই’

আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬